মোঃ শেখ সাদী শেরপুর প্রতিনিধি:
শেরপুরে শ্রীবরদী উপজেলা কারারপাড়া গ্রামে সাড়ে তিন বছরের এক শিশুকে, ধর্ষণের অভিযোগে আজিজুল হক (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আজিজুল হক শ্রীবরদী উপজেলার কারারপাড়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে ।
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় কারারপাড়া গ্রামে
গত বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে।
প্রথমে বিষয়টি গোপন রেখে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে । পরে গত শুক্রবার রাতে ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিকে আটক করে তারপর ৯৯৯ এ ফোন দেয়। তারপর ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় শ্রীবরদী থানার পুলিশ। পরে শিশুটির মা বাদী হয়ে শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ করে। এ ঘটনায় গতকাল শনিবার ধর্ষণ মামলা গ্রহণ করে।
ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ।
ওসি জানান, শনিবার শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয় এবং ওইদিন বিকেলে আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুটির বাবা হচ্ছে বাকপ্রতিবন্ধী ও দিনমজুর এবং তার মা অন্যের বাড়িতে বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে । বৃহস্পতিবার বিকেলে শিশুটি বাড়িতে অবস্থান করছিল। এ সময় তার বাবা-মা বাড়িতে না থাকায় অভিযুক্ত আজিজুল হক বাড়ির উঠানে গিয়ে শিশুটির কাছে খাবার পানি চান। এরপর পানি খাওয়ার পর শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন ওই বৃদ্ধ। ওই সময় শিশুটি চিৎকার করলে তাকে রান্নাঘরে রেখে পালিয়ে যায় অভিযুক্ত বৃদ্ধ ।
পরবর্তীতে শিশুটির মা বাড়িতে গিয়ে এসে দেখে রান্না ঘরের মাটিতে শিশুটিকে কান্নাকাটি করতে । পরে শেরপুরের একটি প্রাইভেট ক্লিনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ডা. কামরুন্নাহার নার্গিসের কাছে চিকিৎসা করান। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী আজিজুল হককে আটক করে পুলিশে দেয়।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com