
রাজবাড়ী প্রতিনিধি ॥
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা মামলায় গ্রেপ্তারকৃত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ কাজী কেরামত আলীকে ২দিনের পুলিশী রিমাণ্ড মঞ্জুর ও আরও ১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার দুপুরে রাজবাড়ী সদর আদালতে বিচারক তামজিদ আহম্মেদের আদালতে হাজির করলে রিমাণ্ড শুনানীর পর তাকে ২দিনের রিমাণ্ড মঞ্জুর করে।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজবাড়ীতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’ হামলার ঘটনায় আহত ছাত্র রাজীব মোল্লা বাদী হয়ে ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ১৭০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়। গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর গুলি বর্ষণ সহ নানা অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত বছরের ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মোঃ শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরো ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এছাড়াও গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় শিক্ষার্থী শাহীন ফকির রাজবাড়ী সদর থানায় ৮৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক (২) বলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলীকে ৭দিনের পুলিশী রিমাণ্ডের আবেদনের প্রেক্ষিতে ২দিনের রিমাণ্ড মঞ্জুর করে ও রাজবাড়ী সদর থানার অপর ১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com