রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অভিযানে রতনদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্লা (৩৪) কে গ্রেপ্তার করেছে। তিনি কালু উপজেলার বহরের কালুখালী গ্রামের মোঃ ওয়াজেদ আলী মোল্লার ছেলে।
রবিবার (১১ মে) রাত পৌনে ৮ টার সময় তাকে কালুখালী উপজেলার বল্লবপুর মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, থানার এসআই মুহাম্মদ মোতালেব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে। কালুখালী থানার বল্লবপুর মোড় থেকে কালুখালী থানার গত ১০ ফেব্রুয়ারী বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্ত প্রাপ্ত সন্দিগ্ধ আসামী মোঃ মিজানুর রহমান মোল্লাকে গ্রেপ্তার করেন। সোমবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com