মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠন সারজিস আলম বলেছেন, আমরা বিশ্বাস করি যদি ভালো মানুষের কাছে দিনাজপুর টা যায় এভাবে একদিন ৬৪ জেলায় ৬৪ জন ভালো মানুষের কাছে বাংলাদেশটা যায়, তাহলে আমাদের এই চেষ্টা খুব দ্রুত চেষ্টা ও তীব্র আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা গুলি পূরণ হবে।তখনই আমাদের অনেকে নিরাপদ ক্যারিয়ার ছেড়ে এই যে আমরা দিন রাত রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি এই আমাদের পরিশ্রমগুলি সার্থক হবে।
'যে তরুণেরা আন্দোলন করে শেখ হাসিনার মতো ফেরাউনের পতন ঘটাতে পারে তারা অবশ্যই জেলা-উপজেলার নেতৃত্ব দিতে পারবে। তাই মার্কা দেখে নয়, ভাল মানুষকে সমর্থন দিবেন। এতে কোন ব্যাক্তি বা দলের অন্ধভক্ত হওয়ার প্রয়োজন নেই।
দিনাজপুরের সদর উপজেলার পৌর শহরের মর্ডান মোড়ে এক পথ সভায় তিনি এ কথা বলেন।
মুখ্য সংগঠন সার্জিস আলম দিনাজপুর সদর এন.সি.পির তিন জন প্রতিনিধির সাথে পরিচয় করিয়ে দেন তাদের মধ্যে অন্যতম আরিফ রেজা, আদনান জামান এবং মিনহাজ জামান।
উক্ত পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সাদিয়া ফারজানা, আবু সাঈদ লিওন, আলী নাছের খান, আসাদুল্লাহ আল গালিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com