ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোমস্তাপুরে পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

admin
নভেম্বর ১৯, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত চলা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন,

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানী, চর্ম ও যৌন রোগ অভিজ্ঞ ডাঃ এ.আর. তৌহিদ এম.বি.বি.এস রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল সি.এম.ইউ (আল্ট্রা)
এফ.সি.জি.পি মেডিকেল অফিসার ও মেডিসিন, মা ও শিশু, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানী রোগ অভিজ্ঞ ডাঃ মোঃ সাহবুব হাসান এম.বি.বি.এস রংপুর মেডিকেল কলেজ বি.সি.এস (স্বাস্থ্য) সি.এম.ইউ (আল্ট্রাসনোগ্রাফি)নজেনারেল ফিজিশিয়ান এন্ড সার্জন বি.এম.ডি.সি রেজি: নং- এ-১২৯৭৭১

এই মহতী উদ্যোগে ছাত্রসহ এলাকার নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন ও বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষা করান। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পেইনটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের আয়োজকেরা বলেন,আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতেও মানুষের সেবা করে যেতে চাই।” এই ধারাবাহিক কার্যক্রম স্থানীয় মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও রক্তদানে উৎসাহিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন তারা

উল্লেখ্য প্রতি রবিবার ও সোমবার, পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারে আউটডোরের চিকিৎসা ফ্রি মাত্র ৪০ টাকা রাখা হবে।