ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। দিবসটির প্রথম প্রহরে নলছিটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.জোবায়ের হাবিব,সহকারী কমিশনার ভুমি রিজবী আহমেদ সবুজ,
থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
এ উপলক্ষ্যে সকাল ৮টায় স্থানীয় চায়না মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশাত্ববোধক গানের তালে ডিসপ্লে প্রদর্শন করে। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বিজয় মেলার উদ্বোধন করেন ইউএনও।এসময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবধর্না দেয়া হয়।এতে উপজেলা নির্বাহী অফিসার মো.জোবায়েব হাবিবের সভাপতিত্বে উপজেলার দেড়শতাধিক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগীতা, হাসপাতাল ও ইয়াতিমখানায় খাবার পরিবেশন,দোয়া মোনাজাত,ক্রীড়া প্রতিযোগীতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।####$
নলছিটি ছাত্রদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
নলছিটি প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে নলছিটি ছাত্রদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় সেবা প্রদান হয়েছে। শহরের চায়নামাঠ চত্ত্বরে নলছিটি ছাত্রদল দিনব্যাপী এ সেবাকার্য আয়োজন করে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জুলাই আন্দোলনে শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু,উপজেলা সেচ্ছাসেবক দল সভাপতি তৌহিদ আলম মান্না। এ সময় ক্যাম্পে আগতদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ মাপা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। দিনব্যাপী চলা ফ্রি চিকিৎসা ক্যাম্পে রোগী দেখেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা.গোলাম মুহাম্মদ সিদ্দিকী। নলছিটি উপজেলা ছাত্রদল সদস্য সচিব মো.সুজন খান জানান, নলছিটি ছাত্রদলের উদ্যোগে স্থানীয় সেবা ক্লিনিক ও লাইফ কেয়ার ক্লিনিকের যৌথ সহযোগীতায় এ ক্যাম্পের মাধ্যমে দুই শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। ফ্রি চিকিৎসা নিতে পেরে রোগীরা নলছিটি ছাত্রদল নেতৃবৃন্দদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com