ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অষ্টগ্রামে ধানের শীষের জনসভায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

admin
জানুয়ারি ২৩, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির মনোনীত (ধানের শীষের) প্রার্থী এড. ফজলুর রহমানের নির্বাচনি জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে। তবে অসুস্থতার কারণে ফজলুর রহমান সভায় উপস্থিত ছিলেন না। স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের সমর্থনে নির্বাচনি জনসভা চলছিল। এসময় কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে পৌঁছায়। তখন আসন গ্রহণকে কেন্দ্র করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে কথা- কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতিতে তা সংঘর্ষে রূপ নেয়।
এতে অন্তত ২০ জন আহত হয়েছে।