ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ চোরাচালান প্রতিরোধ এবং দেশের সীমান্ত সুরক্ষিত রাখার বিজিবির কার্যক্রম বিজিবির ব্রিফিং

admin
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার

(৪ ফেব্রুয়ারি) বুধবার সকালে চুনারুঘাটের পাইলট উচ্চ বিদ্যালয় বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্পে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়
বিজিবি দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি আসন্ন ‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি লেঃ কর্ণেল মোঃ তানজিলুর রহমান, বিজিওএম, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক হিসেবে হবিগঞ্জ জেলার জন্য নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের গৃহীত কার্যক্রম আপনাদের অবহিত করছি। আমাদের সীমান্তে ১৬টি বিওপির মাধ্যমে ১০৩ কিঃমিঃ সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি আসন্ন নির্বাচনে হবিগঞ্জ জেলার ৪টি আসনের ৯টি উপজেলায় ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের মাধ্যমে এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বিজিবি সদস্যরা ইতিমধ্যে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় পৃথক পৃথক ভাবে বেইজ ক্যাম্প স্থাপন করে অবস্থান গ্রহন করেছে। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ড্রোন ও বডি অর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে নজরদারী বৃদ্ধি করা হয়েছে।হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার মোট ৬৪৭ টি ভোট কেন্দ্রে ভোটাররা যেন নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। অনাকাঙ্খিত ও অপ্রীতিকর ঘটনা এড়ানো ও ত্বরিত কার্যক্রম গ্রহণের জন্য জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা যৌথভাবে কাজ করছি। ধারাবাহিকভাবে সকল ভোট কেন্দ্র পরিদর্শন ও মহড়া চলমান রয়েছে। বিজিবির মূল দায়িত্ব যেহেতু দেশের সীমান্ত রক্ষা করা এবং সীমান্ত এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর চাইতে প্রথম পর্যায়ে বিজিবির ভূমিকা বেশী। সেই বিবেচনায় হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট দুটি উপজেলা সীমান্তবর্তী এবং এ দুই উপজেলার বিশাল সীমান্ত অঞ্চলে অনেক ভোট কেন্দ্র আছে। এসব ভোট কেন্দ্রে সীমান্তবাসী ভোটাররা যেন নিরাপদ শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ লক্ষ্য সামনে রেখে আমরা সীমান্ত এলাকাগুলোতে নজরদারী বৃদ্ধি করে কঠোর পদক্ষেপ গ্রহন করেছি।

আসন্ন নির্বাচনী দায়িত্বপালনের পাশাপাশি চোরাচালান প্রতিরোধেও অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। চোরাচালান প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা আমাদের সকলের অন্যতম দায়িত্ব। হবিগঞ্জ ব্যাটালিয়ন সদর ও সীমান্তে ১৬ টি বিওপি হতে বিশেষ ও নিয়মিত অভিযান পরিচালনা করে গত ০১ নভেম্বর ২০২৫ হতে ০২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ০৭ জন আসামীসহ মোট ২৬,৯১,৮৭,৮২০/- টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছি। হবিগঞ্জ জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি চোরাচালান মুক্ত রাখতে আমাদের দিবারাত্রি অবিরাম নজরদারী অব্যাহত থাকবে। আমরা আমাদের অর্পিত দায়িত্ব পালনে অবিচল আছি ও থাকবো।