ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে ধানের শীষের নির্বাচনী জনসভা, “টাকায় ভোট বিক্রি করে আমানত নষ্ট করবেন না”

admin
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৪নং জিনুদপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে জিনুদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান।

​ভোটের আমানত রক্ষার আহ্বান
​সভায় বক্তারা ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “কিছু টাকা দিয়ে আপনাদের মূল্যবান ভোট কেনা যাবে না। ভোটের এই পবিত্র আমানত বিক্রি করে নিজেদের ইজ্জত নষ্ট করবেন না।

আগামী ১২ ফেব্রুয়ারি মনের আনন্দে আপনাদের পছন্দের প্রিয় প্রতীক ধানের শীষে ভোট দিন, এতেই মনের শান্তি পাবেন।”

​বক্তারা আরও বলেন, “মান্নান ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বা বদনাম করে তাঁকে থামিয়ে রাখা যাবে না।

উপজেলার যেদিকেই যাই, সেদিকেই ধানের শীষের বিজয়ের সুর শোনা যাচ্ছে।

ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষেরই বিজয় হবে।”

​উপস্থিত নেতৃবৃন্দ
​জিনুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মজনু সরকারের সভাপতিত্বে সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার প্রথম পৌর প্রশাসক জনাব মো: মলাই মিয়া।
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
​জনাব মো: মাসদুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।
​জনাব সৈয়দ আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক, নবীনগর উপজেলা বিএনপি।
​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জনাব মো: বদিউল আলম। জনসভায় বিএনপির হাজার হাজার নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।