ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদী-৪ আসনে অস্ত্র ও মাদকসহ বিএনপির এমপি প্রার্থী বকুলের কর্মী গ্রেপ্তার

admin
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নরসিংদীর বেলাবো উপজেলায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নির্বাচনী সহিংসতার আশঙ্কার মধ্যেই সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে—যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

বাজনাব ইউনিয়নের হারিসাংগান এলাকায় টহলরত সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়েজ আহমেদের ছেলে জনি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। স্থানীয়দের দাবি, তিনি বিএনপির এমপি প্রার্থী সাখাওয়াত হোসেন বকুলের ঘনিষ্ঠ কর্মী।

অভিযানে জনির কাছ থেকে রামদা, চাপাতি, চুরি, টেটাসহ একাধিক ভয়ংকর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা, মদ ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানায়। উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের পরিমাণ ও ধরন দেখে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, ভোটের দিন সহিংসতা, ভীতি সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যেই এসব অস্ত্র ও মাদক মজুদ করা হয়েছিল।

তাদের দাবি, নির্বাচনকে ঘিরে উপজেলার আরও বিভিন্ন স্থানে গোপনে অস্ত্র মজুদ রয়েছে, যা দ্রুত উদ্ধার করা না হলে ভোটের দিন ব্যাপক রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এলাকাবাসী জানান, ইতোমধ্যে ভোটারদের মধ্যে চরম ভীতি কাজ করছে। অনেকেই নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন এবং নির্বিঘ্নে ভোট দিতে পারার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। তারা অবিলম্বে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ব্যাপক তল্লাশি ও সব অবৈধ অস্ত্র উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্থি বিরাজ করছে।