মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাটের পল্টুন থেকে পানিতে পড়ে নিখোঁজ হয়েছে রেজাউল শিকদার (৩৫) নামে এক ব্যাক্তি। রেজাউল শিকদার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর দৌলতদিয়া এলাকার মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার সময় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাটের পল্টুনে এ দুর্ঘটনাটি ঘটে।
আরিচা স্থল বন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোঃ জয়নুল আবেদীন বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে আরিচার ডুবুরী দল উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার রাত ৭ টা পর্যন্ত অভিযান চালিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকাল ১০ টায় পুনরায় উদ্ধার কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোন খোঁজ মেলেনি।
এদিকে নিখোঁজ রেজাউল শিকাদারের পরিবারের দাবি ফেরি থেকে নামতে গিয়ে নয় তাকে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় প্রভাবশালীরা মাথায় আঘাতের পর পানিতে ফেলে দিয়েছে। এ ব্যাপারে বিচারের দাবি জানান তারা।
গোয়ালন্দ ঘাট নৌ-পুলিশের ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ফায়ার সার্ভিসের সাথে নৌ-পুলিশ সদস্যরাও উদ্ধার অভিযানে কাজ করছে। উদ্ধারের পর পরিবার যদি অভিযোগ দায়ের করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com