সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
০৭.০২.২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে পরিত্যাক্ত অবস্থায় ২ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৬।
শুক্রবার দিবাগত রাত এক টার দিকে উপজেলার বটতলা বাজার এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে কালীগঞ্জের ২নং জামালপুর ইউনিয়নের কামারাইল গুটিয়ানি বটতলা বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল যার বডিতে খোদাই করে লেখা রয়েছে চাইনা। ও একটি ব্যারেলযুক্ত রিভলভার এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র গুলো পরবর্তীতে জিডি করে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

