ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে নান্দাইল উপজেলা বিএনপির ৫ নেতাকে বহিষ্কার

admin
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপির ৫ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাঁদের এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এবং সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত নেতার হলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য আবুল কালাম আজাদ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য, স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরীর পুত্র নাসের খান চৌধুরী,নান্দাইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য আবুল হাসিম ও ১০ নং শেরপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাসুদ পারভেজ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় চেইন অব কমান্ড অমান্য করা এবং সংগঠনের নীতি পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রের এই কঠোর সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করবে।

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল ময়মনসিংহ
০১৭১৪-৯৬৩৯২৪