ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভুজপুর থানার নারায়ণহাটে যুবক নিখোঁজ, ফেইজবুকে মৃত্যুর কাছাকাছি এই স্ট্রেট্যাসের পর পরিবারের উদ্বেগ চরমে

admin
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ৩নং নারায়নহাটের
মোঃ শাহ আলম নামের এক যুবক গতকাল (২০ ফেব্রুয়ারি ২০২৬) শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে নারায়ণহাট বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার আগে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে লেখেন, “এখন মৃত্যুর খুব কাছে আছি।” এই পোস্ট ঘিরে পরিবার ও স্বজনদের মাঝে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও এখনো তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তারা বিষয়টি নিয়ে গভীরভাবে শঙ্কিত ও উদ্বিগ্ন।

যদি কোনো সহৃদয় ব্যক্তি মোঃ শাহ আলমের সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, অনুগ্রহ করে দ্রুত নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
📞 যোগাযোগ: ০১৮৪২-৭৬৬৭৮২ / ০১৬১৪-৪১৭২৭৫