নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার
১নং বাগান বাজার ইউনিয়নের সন্তান মোঃ আবদুল হক (নিলয়) ১৮তম নিবন্ধনের ৭ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে NTRCA কর্তৃক ভৌতবিজ্ঞান (Physics) পদে শিক্ষক হিসেবে বোগদাদিয়া উচ্চ বিদ্যালয়, ফেনী সদর, ফেনীতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
মোঃ আবদুল হক (নিলয়) দক্ষিণ হলুদিয়া (চিকন ছড়া) গ্রামের বাসিন্দা। তাঁর পিতা হারুন অর রশিদ (হারুন সওদাগর)। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় মনোযোগী ছিলেন এবং ধাপে ধাপে নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষাজীবনে এগিয়ে গেছেন।
তিনি ২০১২ সালে বিজ্ঞান বিভাগ থেকে থেকে মাধ্যমিক (SSC) সম্পন্ন করেন। এরপর উচ্চ মাধ্যমিক পড়াশোনার জন্য প্রথমে -এ ভর্তি হন। পরবর্তীতে ভর্তি বাতিল করে তিনি -এ বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করেন এবং ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।
উচ্চ মাধ্যমিক শেষে তিনি স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেন থেকে পদার্থবিদ্যা বিষয়ে। দীর্ঘ পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকতা পেশার প্রতি আগ্রহের ফলস্বরূপ তিনি NTRCA-এর ১৮তম নিবন্ধনের ৭ম গণবিজ্ঞপ্তিতে ভৌতবিজ্ঞান পদে সুপারিশপ্রাপ্ত হন।
এ সাফল্যে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। অনেকেই মনে করেন, তাঁর এই অর্জন এলাকার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে এবং ভবিষ্যতে তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

