ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রশিবিরের আয়োজনে ইবিতে ‘আল কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৬’

admin
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘আল কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৬’। প্রতিযোগিতার সিলেবাসে রয়েছে সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা নূর ও সূরা যিলযাল। তাফসির গ্রন্থ হিসেবে নির্ধারণ করা হয়েছে তাফহীমুল কুরআন।

৪০ মিনিটে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ মার্চ বিকাল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী এতে অংশ নিতে পারবেন এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে।

আবেদনের শেষ সময় ৫ মার্চ। আয়োজকদের ফেসবুক পোস্টে দেওয়া লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের লিংক ‘https://forms.gle/zjY3a41eAExBnuKr6’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পাবেন ৪ হাজার টাকা, দ্বিতীয় স্থান ৩ হাজার টাকা, তৃতীয় স্থান ২ হাজার টাকা এবং ৪র্থ থেকে ১০ম স্থান পর্যন্ত প্রত্যেকে পাবেন ১ হাজার টাকা করে পুরস্কার।

শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, “রমজানের এই পবিত্র সময়ে শিক্ষার্থীদের কুরআনের অর্থ ও ব্যাখ্যা জানার প্রতি আগ্রহী করে তুলতেই আমাদের এ উদ্যোগ। আমরা চাই, কুরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক।”