নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার কাজিরহাট বাজারে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং অংশ হিসেবে উপজেলা ভুজপুর বাজারে ভ্রাম্যমান পরিচালনা করা হয়।
২৩ফেব্রুয়ারী সোমবার বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার কাজিরহাট বাজারে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও বাজার মনিটরিং করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নজরুল ইসলাম। এই সময় মূল্য তালিকা প্রদর্শন না করায়, ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করা এবং বিভিন্ন অপরাধে ৭ প্রতিষ্ঠানকে ৭ মামলায় মোট ১৯ হাজার ৫০০ (বাইশ হাজার পাঁচ’শ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম

