ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ডাকাতির প্রস্তুতি কালে সরঞ্জাম সহ আটক ৪

admin
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ডাকাতি প্রস্তুতিকালে ৪ জন ডাকাতকে ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম সহ গ্রেফতার করে পুলিশ ।

শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ দিবাগত রাত আনুমানিক ০২.৪৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক টিম নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল সাকিনস্থ কাঁচপুর ব্রীজের নিচে শীতলক্ষ্যা নদীর সাথে বালু মাঠে ডাকাতির প্রস্তুতিকালে চারজন আটক করতে সক্ষম হয়। আটক কৃতরা হলো ১। অপূর্ব (২৪), পিতাঃ মৃত- আঃ রহমান, মাতাঃ মৃত- জাহানারা বেগম, সাং- উত্তর আজিবপুর (আওয়াল বন), থানাঃ সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ, ২। মোঃ আক্তার হোসেন (৩৭), পিতাঃ মৃত- আমির হোসেন, মাতাঃ আয়মন বেগম, সাং- পাইনাদী মিজমিজি, থানাঃ সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ, ৩। মোঃ হাবিব মিয়া (৩০), পিতাঃ মোঃ মোতালেব, মাতাঃ রুনা বেগম, সাং- মানিকদি, ইউপি- দুলালপুর, থানাঃ শিবপুর, জেলাঃ নরসিংদী, ৪। আঃ আউয়াল (৩৫), পিতাঃ মৃত- আলফু, মাতাঃ মোছাঃ খাইরুননেছা, সাং- নাতিরাবাদ, আবাসিক এলাকা সুলতান মাহমুদপুর, থানাঃ হবিগঞ্জ সদর, জেলাঃ হবিগঞ্জ’দের আটক করে। এসময় তাদের হেফাজতে থেকে উদ্ধারকৃত আলামত (১) ০১ টি লোহার তৈরি চাইনিজ কুড়াল (২) ০১ টি লোহার তৈরি সাবল (৩) ১ টি সাদা রং এর এস.এস পাইপ (৪) ০১ টি লোহার তৈরী চাপাতি এবং অবৈধ মাদকদ্রব্য ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।