সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
২৭.০২.২০২৬
ঝিনাইদয়ের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন ও কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটা দায়ে দুই জনকে এক লক্ষ টাকা অর্থ দণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে মোট ২টি মামলা দায়ের করা হয়। এতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে অর্থদণ্ড প্রদান করা হয়। দুই মামলায় মোট ১ লাখ টাকা।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন, অবৈধভাবে মাটি কাটা একটি গুরুতর অপরাধ। এটি কৃষি জমি ও পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছেন, পরিবেশ ও কৃষি জমি সুরক্ষায় ভবিষ্যতেও এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com