নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখা কর্তৃক উদ্ধারকৃত ৭৪টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নির্দেশক্রমে
মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) এর সার্বিক তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগের আইসিটি শাখার একটি চৌকস টিম মোবাইল হারানোর জিডি তদন্ত করে সর্বমোট ৭৪টি হারানো মোবাইল উদ্ধার করে। বুধবার ১৪ রমজান (০৪/০৩/২০২৬) খ্রিঃ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী উক্ত উদ্ধারকৃত মোবাইল ফোন সমূহ মোবাইলের প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। উদ্ধারকৃত ৭৪টি মোবাইল ফোনের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৮,০৪,৪১১ (আঠারো লক্ষ চার হাজার চারশত এগারো) টাকা বলে জানিয়েছেন পুলিশ ।
উল্লেখ্য যে, উদ্ধারকৃত মোবাইল ফোন গুলোর মধ্যে একটি Galaxy S24 Ultra মডেলের মোবাইল ভারতের রাজস্থান প্রদেশের একজন ভারতীয় নাগরিকের। মোবাইলটি ভারতের রাজস্থান থেকে হারানোর পরে মোবাইল ফোনের প্রকৃত মালিক নারায়ণগঞ্জ জেলা পুলিশের সাথে যোগাযোগ করলে সাম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ জেলার আইসিটি শাখা থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে। ইতোমধ্যেই উক্ত মোবাইল ফোনটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রকৃত মালিকের নিকট ফেরত দেয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ আইসিটি শাখার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। ভূক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com