ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জের লৌহজং থানা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও নগদ অর্থসহ এক নারী গ্রেফতার

admin
মার্চ ৮, ২০২৬ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত” হয় মাদক দ্রব্য সহ আটক এক নারী।

গত শনিবার ১৭ রমজান (০৭-০৩-২০২৬) খ্রি. রাত ১৮.৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন কনকসার ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বাংলাদেশ সেনানাহিনীর (সংযুক্ত ১৯ বীর) ও লৌহজং থানার এসআই (নিঃ) পান্নু শেখ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে।যৌথ বাহিনীর দিপালী বেগম (৩২), স্বামী- উজ্জল, সাং- কনকসার, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ এর শয়ন কক্ষের ভিতরে অভিযান পরিচালনা করে ৪০০ (চারশত) পিস ইয়াবা, ১৫০ পুরিয়া কাগজসহ মোড়ানো ১ কেজি গাঁজা ও মাদক বিক্রির ১৬০০০ হাজার টাকাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। জানা যায় দিপালী বেগম দীর্ঘদিন যাবত লোকজনের চোখের আড়ালে এলাকায় বিভিন্ন স্থানে মাদক দ্রব্য পাচার ও বিক্রি করে যাচ্ছে এবং যুব সমাজ সহ নানা পেশার বয়সে লোকজন মাদকের ভয়াল থাবায় আসক্ত হচ্ছে এর পরিধি ক্রমশে বৃদ্ধি পাচ্ছে।

বিভিন্ন প্রকার নিষিদ্ধ মাদক দ্রব্য সংক্রান্তে উক্ত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন শেষ করে মামলা করে আদালতে প্রেরণ করেছে বলে জানা যায় । মাদকের ভয়াল থাবার বিরুদ্ধে পুলিশের অভিযান পরিচালনা নিয়মিত চলমান থাকবে বলে জানা যায়।