ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ ও তেলপাম্প ভাঙচুরের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক,রিমান্ড মঞ্জুর

admin
মার্চ ৯, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার 
০৯.০৩.২০২৬
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান সহ সাবেক ৭ জন কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
রোববার রাত ২টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিক হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর হোসেন রিজু, দ্য রেড জুলাইয়ের আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির ও অপরজনের নাম জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা।