ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ভেজাল জিরা মসলা তৈরির দায়ে ৩ লাখ টাকা জরিমানা

admin
মার্চ ৯, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় ভেজাল জিরা মসলা তৈরির দায়ে মেসার্স শাহীন ট্রেডার্স নামের একটি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে মালিক মো. শাহীন আলম (৩২)-কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৯ মার্চ) সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ ও খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কারখানায় ভেজাল উপাদান দিয়ে জিরা মসলা তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারায় মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এমন ভেজাল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।