নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের টিলা পাড়া নামক স্থানে অবৈধভাবে মাটি কাটার অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।
১১ মার্চ বুধবার পাইন্দং ইউনিয়নের টিলা পাড়া নামক এলাকায় রসুল আমিন নামের এক ব্যক্তিকে অবৈধভাবে মাটি কাটার অপরাধ স্বীকার করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে রাত বারটা ৩০ মিনিটে ভুজপুর থানার নারায়নহাট ভাঙ্গা ব্রীজ এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন দায়ে মোঃ এরশাদকে নামে আরেকজনকে ৫০ হাজার টাকা, করা হয়।
অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। তাঁকে সহযোগিতা করেন ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে ও পুলিশ ফোর্স। তিনি বলেন পরিবেশ ও জনস্বার্থ মাটি কাটা এবং হালদা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

