ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত রিয়াজ উদ্দীন (২৫) হত্যা মামলার প্রধান আসামি সিরাজুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৪ মার্চ শনিবার সকালে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ ছাদেকনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় জাফতনগর ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, ডিপ্লোমা প্রকৌশলী রিয়াজ উদ্দীন হত্যা মামলার এজাহার ভুক্ত প্রধান আসামী সিরাজুল হক দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিম্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত মো. সেলিম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনাী প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য- একই এলাকার বাসিন্দা ডিপ্লোমা প্রকৌশলী রিয়াজদের সাথে প্রধান আসামী সিরাজুল হকের মধ্যে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চল আসছিল। এর মধ্যে ২০২০ সালে ১৩ মার্চ দিনের কোন এক সময়ে রিয়াজ ঘর থেকে বের হলে আর ফিরে আসেনি। এর দুই দিন পর বাড়ির অদৃরে হালদা নদীর চর থেকে শরীরে কাঁদা মাখা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
রিয়াজকে পরিকল্পিত হত্যার অভিযোগ এনে ১৬ মার্চ রিয়াজের ছোট ভাই রায়হান বাদি হয়ে স্থানীয় ৭ জনকে সুনির্দিষ্ট আসামী করে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা।দায়ের করেন। এতে প্রধান আসামী করা হয় প্রতিবেশী সিরাজুল হককে।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com