নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদে সরকারি ভিজিএফের ১০ কেউ করে চাল বিতরণ সুশৃঙ্খল ভাবে জনপ্রতিনিধি গণ।
সরকারি বিধি ও নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় সোনারগাঁ উপজেলার ১০ ইউনিয়ন ও ১ পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে প্রায় ২১০ জন দিনমজুর শ্রমিক দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করে। ঈদ উপলক্ষে সরকারি ভাবে বরাদ্দকৃত চাল সুসম বন্টন ব্যবস্থা গ্রহণ করে উক্ত ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের উপস্থিতিে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।
রোববার ২৫ রমজান (১৫ মার্চ/২৬) সকালে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গরিব, অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন মোল্লা, আলমগীর হোসেন সরকার , দেলোয়ার হোসেন বাবু, এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য নার্গিস আক্তারসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল আল মামুন জানান, ঈদের আনন্দ যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ে সেজন্য সরকার ভিজিএফ কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে আসছে। ইতি পূর্বেও সরকারি ভাবে প্রাপ্ত সকল ধরনের সামগ্রী বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়মিত সুসম বন্টন ব্যবস্থা গ্রহণ করে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অত্র পরিষদের চেয়ারম্যান বলেন ব্যৈদের বাজার ইউনিয়ন পরিষদ পরিধি অনেক বড় জনসংখ্যাও দরিদ্রর হারও অনেক বেশি। সামান্য চাল শ্রমজীবী দিনমজুর হতদরিদ্রের মধ্যে সঠিক বন্টন ব্যবস্থা খুব কষ্ট সাধ্য। সোনারগাঁও পৌরসভায় কিছু অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানা যায়।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com