ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফৌজিয়া নাহীদ লিজার এডভোকেটশিপ উত্তীর্ণ—ফটিকছড়ির গর্বিত সন্তান

admin
মার্চ ২০, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নূরুল আবছার নুরী 

চট্টগ্রামের ফটিকছড়ির কৃতী সন্তান ফৌজিয়া নাহীদ লিজা এডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এলাকায় গৌরব বয়ে এনেছেন। তাঁর এই অসাধারণ সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।

জানা যায়, তিনি লেলাং বন্দেরাজা দাখিল মহিলা মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে A+ অর্জন করেন। পরবর্তীতে চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করেন। এরপর তিনি সাউদান ইউনিভার্সিটি থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করে সফলভাবে এডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ হন।

বর্তমানে তিনি পূর্ব সোয়াবিল ভাঙ্গা দিঘীরপাড় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

ফৌজিয়া নাহীদ লিজা, আলহাজ্ব ইয়াকুব আলী বাদশা ও ফজিলাতুন নিছা রুজির কন্যা। তাঁর দাদা হাজী সালে আহম্মদ (ড্রাইভার)। তাঁদের বাড়ি ফটিকছড়ির খেরু মুহুরীর বাড়ী, লেলাং এলাকায় অবস্থিত।

এলাকাবাসীর মতে, তাঁর এই সাফল্য শুধু তাঁর পরিবারের নয়, পুরো ফটিকছড়ির জন্য গর্বের বিষয়। তারা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এবং দেশের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন