ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের দিনে র‍্যাব-১১ অভিযান চালিয়ে আড়াই হাজারে শীর্ষ নারী সহ মাদক উদ্ধার আটক ১

admin
মার্চ ২১, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ র‍্যাব-১১ অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজার হতে ২৭৩ বোতল স্কাফ সহ একজন মহিলা মাদক ব্যবসায়ী আটক।

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

মাদকদ্রব্য নির্মূলে ও মাদকের ভয়াল থাবা থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করতে র‍্যাব-১১ বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে র‍্যাব-১১ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলের লক্ষ্যে আদমজীতে অবস্থিত নারায়ণগঞ্জ র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিভিন্ন সময়ে র‍্যাব-১১ বিপুল পরিমান মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সাথে জড়িতদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল শনিবার ( পবিত্র ঈদুল ফিতরের দিন) ২১ মার্চ ২০২৬ তারিখ রাত ০২.০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পাল্লা এলাকায় গ্রেফতারকৃত আসামির বসতঘরে অভিযান পরিচালনা করে ২৭৩ বোতল স্কাফসহ একজন আটক করে। পেশাদার মহিলা মাদক ব্যবসায়ী নামজুন নাহার (৩১), পিতা- মৃত মজিবুর রহমান, মাতা- সেতেরা বেগম, সং-পাল্লা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে। নারায়ণগঞ্জ ও ঢাকার এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে নারায়ণগঞ্জ র‍্যাব১১ এর পক্ষ হতে। আসামিকে আড়াই হাজার থানায় হস্তান্তর করা হয়