সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
২৫.০৩.২০২৬
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার আমতলা বাজারে পেট্রোল ডিজেল বোতলে ভরে বেশি দামে বিক্রি করাই ২(দুই) মুদি দোকানদারকে ১০(দশ)হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২(দুই) বোতলে পেট্রোল ভরে প্রতি লিটারে ২০০ (দুইশত)টাকা এবং ডিজেল প্রতি লিটারে ২০০(দুইশত)টাকা করে বিক্রয় করে আসছিলো।
এই ২(দুই)ব্যবসায়ী বাজারে তেল একবারেই নেই বলে প্রচার করছিলো।
এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আমতলা বাজারের ২(দুই) ব্যবসায়ীকে ৫(পাঁচ) হাজার টাকা করে মোট ১০ (দশ) হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে ২(দুই) মুদি দোকানদার কে নির্দেশ প্রদান করা হয়।
পরে উপজেলা ফিলিং স্টেশন গুলো তদারকি করে সঠিক দামে তেল বিক্রয়ের নির্দেশনা প্রদান করেন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ ব্যাপারে কালিগঞ্জ নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের রওয়ানা নাহিদ বলেন, এ ২(দুই)টি ব্যবসা প্রতিষ্ঠানের অভিযান পরিচালনার সময় ব্যারেলের তেল মজুদের প্রমাণ মিলেছে।
পেট্রোল ও ডিজেল প্রতি লিটার ২০০ (দুইশত)টাকা করে বিক্রয় করায় ২(দুই) মুদি দোকান দার কো অর্থদণ্ড করা হয়।
সিন্ডিকেট তৈরি করে তেলের দাম বাড়ানোর সুযোগ কাউকে দেয়া হবে না। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।

