সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
৩১.০৩.২০২৬
নিজের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন পোস্ট শেয়ার করায় ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। জিডিতে তিনি উল্লেখ করেন, ‘গত ২৬/০৩/২০২৬ খ্রি. তারিখ রাত অনুমান ২২.৩০ ঘটিকার সময় ঝিনাইদহ পৌরসভাধীন থানাপাড়াস্থ আমার সরকারি বাসভবনে অবস্থানকালে দেখতে পাই যে, অজ্ঞাতনামা বিবাদী বা বিবাদীরা ‘Leo Cypher’ নামক ফেসবুক আইডি, যার লিংক: https://www.facebook.com/leo.cypher. 2025 হতে আমার নামে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ তথ্য দিয়ে ২৬/০৩/২০২৬ খ্রি. তারিখ ২০.২৫ ঘটিকার সময় একটি পোষ্ট করেছে যার পোষ্ট লিংক: https://www.facebook.com/ share/p/1CC7QCL065/, পরবর্তীতে ২৭/০৩/২০২৬ খ্রি. রাত অনুমান ২২.০৫ ঘটিকার সময় আমার সরকারি বাসভবনে অবস্থানকালে দেখতে পাই যে, অজ্ঞাতনামা বিবাদী বা বিবাদীরা ‘বিএনপি মিডিয়া সেল ঝিনাইদহ’ নামক ফেসবুক আইডি, যার লিংক: https://www.facebook.com/ profile.php?id=61577845970956 হতে একই ধরণের মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ তথ্য দিয়ে ২৭/০৩/২০২৬ খ্রি. তারিখ ২০.৫২ ঘটিকার সময় একটি পোষ্ট করেছে যার পোষ্ট লিংক: https://www.facebook.com/share/p/18H9b9gwKU). এছাড়াও ইতিপূর্বে বিবাদী ফেসবুক আইডি: Abdul Mannan Swapon, লিংক: https://www.facebook.com/abdulmannanshopon তার ফেসবুক আইডি হতে ১০/১১/২০২৬ খ্রি. তারিখ সকাল ০৯. ৩৯ ঘটিকার সময় আমাকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ তথ্য দিয়ে পোষ্ট করে, যার পোষ্ট লিংক: https:// www.facebook.com/share/p/1EV7XsdACx/ আমার ধারণা বিবাদী Abdul Mannan Swapon আমার বিরুদ্ধে উপরে বর্ণিত মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সমূহ ফেসবুক পোষ্ট করতে অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীদের ইন্ধন দিয়েছে। বিবাদী বা বিবাদীদের উক্তরূপ ফেসবুক পোষ্টের কারণে আমার স্বাভাবিক সরকারি কাজকর্মে ব্যাঘাত ঘটার পাশাপাশি আমার সুনাম ও ব্যক্তি জীবনে ক্ষতি হচ্ছে।’
উক্ত জিডি নম্বর: ১৬৮০।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com