নুরুল আবছার নূরী
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্ব মাওলানা মঞ্জিল প্রাঙ্গনে আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া ত্বরিকত কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় ৩৬তম মহান ত্বরিকত মাহফিল উপলক্ষে মিলাদ, আলোচনা সভা ও চেমা মাহফিল গত ২০ চৈত্র ৩ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, খতমে গাউছিয়া খাজেগান, মিলাদ মাহফিল, আলোচনা সভা, চেমা মাহফিল ও তাবরুক বিতরন। মাহফিলে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করেন ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মুর্শিদে বরহক মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com