মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন (ইকো)-এর উদ্যোগে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১০২ জন শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং সমাজকর্মী মুকিত হায়দার শিপন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তমালিকা পাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফল হতে হলে নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে এবং ব্যর্থতায় থেমে না গিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট-এর কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী মোছা. শারমিন আক্তার বলেন, ভালো ফলাফল করার পরও আর্থিক সীমাবদ্ধতার কারণে কম্পিউটার কেনা সম্ভব হয়নি। ইকোর সহায়তায় সেই স্বপ্ন এখন বাস্তবের কাছাকাছি।
এ বৃত্তি কর্মসূচির আওতায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ-এর ২০ জন, দিনাজপুর সরকারি কলেজ-এর ১৫ জন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ১৮ জন, রংপুর মেডিকেল কলেজ-এর ৯ জন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ-এর ৩ জন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ১ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর ১৫ জন, দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজ-এর ৪ জন, দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট-এর ৭ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর ১০ জনসহ মোট ১০২ জন শিক্ষার্থীর মাঝে ১৩ লাখ ৯৮ হাজার টাকার বৃত্তি বিতরণ করা হয়।
উল্লেখ্য, এ বৃত্তি প্রদান কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেছে এসোসিয়েশন ফর মাস এডভান্সমেন্ট
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com