সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
০৭.০৪.২০২৬
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় গভীর রাতে ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর উজ্জ্বল হোসেনের গোপনাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী রুবিনা খাতুন ।
সোমবার মধ্যরাত আড়াইটার দিকে (দুইটা ত্রিশ মিনিটে) ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, বলাবাড়িয়া গ্রামের আকরাম খানের ছেলে উজ্জ্বল খানের সাথে একই গ্রামের সোলাইমান খানের মেয়ে রুবিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায়শই ছোট ছোট বিষয় নিয়ে বাগবিতণ্ডা ও মনোমালিন্য হতো। ঘটনার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর দুজনে ঘুমিয়ে পড়ে। পরে রাত আনুমানিক আড়াইটার (দুইটা ত্রিশ মিনিটে) দিকে ধারালো ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন রুবিনা। উজ্জ্বলের চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা এসে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মডেল থানা পুলিশের একটি দল।
কোটচাঁদপুর মডেল থানার ওসি মো. আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় উজ্জ্বলের ভাই মহসিন খা বাদী হয়ে স্ত্রী রুবিনাকে আসামি করে কোটচাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com