নুরুল আবছার নূরী
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা বাংলাদেশ কৃষি আঞ্চলিক গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত এবং কন্দাল ফসল গবেষণা জোরদার প্রক্লের অর্থায়নে মাঠ দিবস আলোচনা সভা ও প্রদর্শনি দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ছদাহা ইউনিয়নের মারকাযুল কোরান নুরানী মাদ্রাসা মিলায়তনে হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা বৈনিজ্ঞানিক উর্ধবতন কর্মকর্তা ড,হৈমন্তিক বড়ুয়া সভাপতিত্বে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। আজ ১২এপ্রিল রবিবার। এতে
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের হাটহাজারী কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ এস,এম ফসল, বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড,এ কে এম মাহবুবুল আলম।
বক্তব্য রাখেন কৃষক মোঃ মহি উদ্দিন, মোঃ শামসুল আলম, মরিয়ম ও নুরুন নাহার প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালন করেন আঞ্চলিক সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান।
বক্তারা বলেন বিএআরআই কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল মিষ্টি আলুর (বারি মিষ্টি আলু ১৬,১৭ও ১৮) বেশি বেশি উৎপাদন করতে কৃষকদের উৎসাহিত করতে প্রয়োজনিয় সহায়তা দিতে সরকার ও বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র সবসময় প্রস্তুত রয়েছে। মিষ্টি আলু যেমন স্বাধ তেমনি পুষ্টি ও রয়েছে। বিশেষ করে ভিটামিন -এ অভাব পুরণ করে আগামী মৌসুমে আরও বেশি করে চাষ করার জন্য কৃষকদের প্রতি আহবান জানান। তাঁরা আরো বলেন এই আলুর বিছ আমরা সরবরাহ করব। আলুতে সেচ কম লাগে সার বিষ দিতে হয় না।অল্প খরচে অল্প পরিশ্রমে ভাল ফসল লাভ করা যায়।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com