
মোঃ গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার
বাংলা নববর্ষের শুভক্ষণে রূপসা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রূপসা থানা বিএনপির সদস্য সচিব এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাবেদ হোসেন মল্লিক। এক শুভেচ্ছা বার্তায় তিনি উপজেলার প্রতিটি মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় জাবেদ হোসেন মল্লিক বলেন, "নববর্ষ মানেই নতুন আশা এবং নতুন সংকল্প। আমি অতীতে যেমন আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতেও একইভাবে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।"
তৃণমূলের এই নেতা হিসেবে পরিচিত জাবেদ হোসেন মল্লিক সর্বদা গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পরম বন্ধু হিসেবে কাজ করে আসছেন। বিশেষ করে গত ১৭ বছর ৮ মাস ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যারা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, সেসব ত্যাগী কর্মী ও তাদের পরিবারের পাশে তিনি ছায়ার মতো দাঁড়িয়েছেন। নিয়মিত খোঁজখবর রাখা এবং সাধ্যমতো সহায়তা করার মাধ্যমে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, "রূপসা উপজেলার সাধারণ মানুষের দোয়া ও সমর্থনে আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তবে এই উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব 'রোল মডেল উপজেলা' হিসেবে গড়ে তুলব। শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি রূপসাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করাই হবে আমার প্রধান লক্ষ্য।"
ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের কঠিন সময়েও পিছপা না হওয়া এই নেতা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন বছরের নতুন চেতনায় উদ্বুদ্ধ হয়ে রূপসা উপজেলার মানুষ একটি সুন্দর ও শান্তিময় আগামীর পথে এগিয়ে যাবে। তিনি রূপসার শান্তিপ্রিয় জনসাধারণের কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com