নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের লট নেপচুন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আবদুল মাজেদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছে উপজেলা প্রশাসন।
২২ এপ্রিল বুধবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এই জরিমানা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
এ সময় ঘটনাস্থল থেকে জব্দ করা বালু স্পট নিলামের মাধ্যমে বিক্রি করে ৭৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে ভূজপুর থানা পুলিশ।
অভিযান শেষে নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com