মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা জেলা প্রতিনিধি:
খুলনার বাদামতলা বিআরটিয়ে কার্যালয়টি দুর্নীতি আর ঘুষ বাণিজ্যের আখড়া হিসেবে পরিচিতি পেয়েছে বলে অভিযোগ জানান অনেক ভুক্তভোগী এমন তথ্যের ভিত্তিতে বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে একজনকে কারাদণ্ড দিয়েছে। ৭ মে (বুধবার) দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র জানান, দীর্ঘদিন ধরে বিআরটিএ কার্যালয়ে দালালদের সক্রিয়তার অভিযোগ পাচ্ছিলেন তারা। বুধবার সকালে সেবাগ্রহীতা সেজে অফিসে গেলে কয়েকজন দালাল সরাসরি তাদের কাছে টাকা চান। তখন দেখা যায়, আনসার সদস্যরাও তাদের সহায়তা করছে। পরিচয় জানতে পেরে একাধিক দালাল প্রাচীর টপকে পালিয়ে যায়। আব্বাস আলী নামে একজন দালালকে আটক করা সম্ভব হয়েছে।
তাকে ১৫ দিনের জেল দিয়েছেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেজবাউদ্দিন।

