ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁও থানা পুলিশ যাত্রী বাহী বাস তল্লাশী করে ৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার এক

admin
এপ্রিল ২২, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক মাদক বিরুদ্ধে অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার করতে সক্ষম হয়েছে ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ এর তত্ত্বাবধানে একটি চৌকস পুলিশের দল বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা নিয়মিত চলমান রেখেছে।তারি ধারাবাহিক আভিযানিক দল গত বুধবার ( ২১/০৪/২০২৬) খ্রিঃ বিকেল ১৬.৪৫ ঘটিকার সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থানা ধীন পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা শিল্প নগরী টোল প্লাজার এলাকায় সোনারগাঁও থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে মাদক দ্রব্য বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে ঢাকা অভিমুখে রাস্তার পশ্চিম পার্শ্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্টের সামনে ঢাকাগামী পাকা রাস্তার উপর কুমিল্লার দিক হতে ঢাকা গামী এশিয়া লাইন পরিবহন এর যাত্রাবাহী বাস নং-ঢাকা মেট্রো-ব-১৪-৪৭৫৫ গাড়ি তল্লাশির সময় রুহুল আমিন (২৭), পিতা- গাজী সরকার, মাতা- পারভিন বেগম, গ্রাম- চান্দোলা, ডাকঘর- চান্দলা, থানা- ব্রাহ্মণ পাড়া, জেলা- কুমিল্লাকে
০৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন নিয়মিত মামলা রুজু করে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ।