নুরুল আবছার নূরী চট্টগ্রাম ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড পূর্ব ফরহাদাবাদ নুর আহমদ ইঞ্জিনিয়ার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরুষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে বিদ্যালয়ের মিলায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডক্টর মোঃ সেলিম রেজা, বিশিষ্ট রাজনীতিবিদ ও নাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাছির উদ্দীন চৌধুরী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,ছাত্র-ছাত্রীবৃন্দ।

