ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খুলনার রূপসায় একাধিক মামলার আসামী সাকিব গ্রেফতার

admin
আগস্ট ১০, ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

মো:তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি:
রূপসায় একাধিক মামলার আসামী সাকিব শেখ(২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সাকিব উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের আব্দুস সালাম শেখ ওরফে সাবেক সালাম মেম্বরের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তীতে আইচগাতি ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই আশরাফুল আলম, এসআই মো: শরফ ও এএসআই রুহুল আমিনসহ সঙ্গীয় ফোর্স ৯ আগস্ট সকালে নারায়নগজ্ঞ জেলার সিন্ধিরগজ্ঞ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রূপসা থানাসহ খুলনার বিভিন্ন থানায় হত্যা, চাদাঁবাজি, মাদক, রাহাজানি সহ একাধিক মামলা ও জিডি রয়েছে।
তার বিরুদ্ধে মামলা গুলো হল, রূপসা থানার এফআইআর নং-১৯,এফআইআর নং-৩, এফআইআর নং-৬, এফআইআর নং-৩৫, এফআইআর নং-৬, এফআইআর নং-১৭, এফআইআর নং-৬, এফআইআর নং-৮, এফআইআর নং-১৪, এফআইআর নং-১৯, এফআইআর নং-২৩, এফআইআর নং-১১, এফআইআর নং-৩,এফআইআর নং-৬, এফআইআর নং-৯, এফআইআর নং-৩৫, এফআইআর নং-৫ এছাড়া জিডি নং-৬৩,জিডি নং-৬৫৪, জিডি নং-৬৩, জিডি নং-৬৫৪। সে দীর্ঘদিন পলাতক ছিল।
এ ব্যাপারে রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গ্রেফতারকৃত সাকিব বি-গ্রুপ নামে একটা সন্ত্রাসী দলের সদস্য। সে হত্যা, মাদকসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থেকে হত্যাসহ বিভিন্ন কর্মকান্ড সংগঠিত করে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে।