ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গম অঞ্চল থেকে ১৮তম শিক্ষক নিবন্ধনে প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত হন—ইসমাঈল হোসেন

admin
আগস্ট ২০, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

রমজান আলী জিসান, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার কৃতি সন্তান মোঃ ইসমাঈল হোসেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাষক পদে নিয়োগের জন্য সুপারিশ পেয়েছেন। সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক প্রকাশিত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়।

এবারের পরীক্ষায় মোট ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন প্রার্থী আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে ৪১ হাজার প্রার্থী সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে ইসমাঈল হোসেন হাটহাজারীর ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনিয়া কামিল মাদ্রাসায় প্রভাষক পদে নিয়োগের জন্য মনোনীত হয়েছেন।

তিনি উপজেলার ডিপি পাড়া গ্রামের নুরুল আমিন সর্দারের ছেলে। বিদ্যালয় জীবনে তিনি দাখিলে গোল্ডেন এ+ এবং আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় এ+ অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ফাজিল ও কামিল অধ্যয়নও সম্পন্ন করেন।

সুপারিশের খবর ছড়িয়ে পড়লে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তাঁকে অভিনন্দন জানান। এসময় ইসমাঈল হোসেন বলেন, “মানুষ গড়ার সুযোগ পেয়েছি দায়িত্বশীলভাবে কাজ করতে সবার দোয়া চাই।”

দুর্গম এলাকার শিক্ষার্থী হিসেবে তাঁর এই অর্জন লক্ষীছড়ির তরুণ সমাজের জন্য অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে উঠেছে। নিয়মিত পড়াশোনা ও লক্ষ্য স্থির রেখে চেষ্টা করলে সাফল্য অর্জন করা সম্ভব এ খবর তা স্পষ্ট করে।

নিয়োগের আনুষ্ঠানিকতা শেষ হলে তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন। শিক্ষা মানোন্নয়ন ও নৈতিকতাভিত্তিক মানবসম্পদ গঠনে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইসমাঈল হোসেন।