সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সোলাইমান তালুকদার ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের একই শিক্ষাবর্ষের কামরুল হাসান লিমন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ) সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। l
কমিটিতে অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জোবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক, শাকিল মীর। দপ্তর সম্পাদক মোঃ হাসান তারেক, অর্থ সম্পাদক আব্দুল্লাহ নূর মিনহাজ, সহ- অর্থ সম্পাদক মোঃ মোজাম্মেল, তথ্য ও প্রচার সম্পাদক তামিম আশরাফ, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, বাংলা বির্তক সম্পাদক মানিক ইসলাম সৌরভ, ইংরেজি বির্তক সম্পাদক তানভীর হাসান রবিন, বির্তক গবেষণা সম্পাদক মোঃ আশিদুল ইসলাম , কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল মাহমুদ ,রাশেদুল ইসলাম রাকিব দায়িত্ব পেয়েছেন ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বলেন, নিজের জ্ঞানকে পরিস্ফুটিত করতে, মুক্তচিন্তার মাধ্যমে মেধাকে শাণিত করতে ডিবেটিং এর বিকল্প নেয়। নতুন নেতৃত্বের মাধ্যমে শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ে নয়, পুরো দেশের জন্য রোল মডেল হয়ে থাকবে।
নবনির্বাচিত সভাপতি সোলাইমান তালুকদার বলেন, আমরা চাই এটি একটি মডেল ডিবেটিং সোসাইটি হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এবং আমাদের এই ডিবেটিং সোসাইটির মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তির আলোয়ে উদ্ভাসিত হয়ে দক্ষ নাগরিক ও দেশপ্রেমিক হিসেবে নিজেকে দেশ ও জাতির সেবায় নিয়োজিত করবে।

