ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম চবি’র ছাত্র কল্যাণ সম্পাদক হলেন হেয়াকোর মির্জা আরফান উদ্দিন

admin
জানুয়ারি ৭, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

নূরুল আবছার নূরী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়–এর ২০২৫-২৬ সেশনের কার্যকরী কমিটিতে ছাত্র কল্যাণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মির্জা আরফান উদ্দিন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে অধ্যয়নরত একজন মেধাবী শিক্ষার্থী।

মির্জা আরফান উদ্দিনের বাড়ি চট্টগ্রামের দাঁতমারা ইউনিয়নের হেয়াকোতে। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষার্থীভিত্তিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। সংগঠনের ভেতরে তার দায়িত্বশীলতা ও কর্মস্পৃহা বিবেচনায় তাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য, ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষা সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।