ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূজপুর স্টুডেন্টস’ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জান্নাতুল ফেরদৌস

admin
জানুয়ারি ৭, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

ভূজপুরের কন্ঠ ।। Amran Hosen এর প্রতিবেদনে।।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফটিকছড়ি উপজেলার উত্তর জনপদ ভূজপুরের শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’–এর ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন বাগান বাজার ইউনিয়নের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস লাকি।

গত ৪ জানুয়ারি (রবিবার) সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুনসুর আলম।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত জান্নাতুল ফেরদৌস লাকি বাগান বাজার ইউনিয়নের করালিয়া তাকিয়ার বাসিন্দা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে অধ্যয়নরত রয়েছেন।

নবগঠিত কমিটিতে আরও দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি পদে মিফতাহুল জান্নাত রিনভী, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. জাহেদুল আলম এবং দপ্তর সম্পাদক পদে ভাগ্য কুমার ত্রিপুরা।

সংগঠনের সংশ্লিষ্টরা জানান, নতুন এই কমিটি আগামী এক বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভূজপুর এলাকার শিক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদান, মেধা ও নেতৃত্ব বিকাশ এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে সক্রিয়ভাবে কাজ করবে বলে তারা আশাবাদী।