ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রাইমারির প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে দিনাজপুরে মানববন্ধন

admin
জানুয়ারি ১০, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্র শক্তি দিনাজপুর জেলা শাখা।
শনিবার বিকেল (১০ জানুয়ারি) ৪টা ৩০ মিনিটে দিনাজপুর প্রেসক্লাব-এর সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক মো. হযরত আলী অনিক, যুগ্ম আহ্বায়ক হৃদয় সরকার ও যুগ্ন আহবায়ক তানজিম আহমেদ হৃদয় ও ছাত্রশক্তির ফরহাদুল ইসলাম সানি, এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক একরামুল হক আবীরসহ বিভিন্ন পরীক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে ব্যাপক অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, যা মেধাবী ও যোগ্য প্রার্থীদের সঙ্গে চরম অবিচার। তারা অবিলম্বে পরীক্ষা বাতিল করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।