নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা কাঞ্চননগর ইউনিয়নের
কাঞ্চন নগরের পূর্ব উকিল বাড়ি নিবাসী আলহাজ ছালে আহাম্মদ চৌধুরীর পুত্র, ইঞ্জিনিয়ার বেলাল হোসেন চৌধুরী গতকাল সকালে পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে প্রত্যাবর্তন করেন।
আজ ১৩জানুয়ারি তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইঞ্জিনিয়ার বেলাল হোসেন চৌধুরী ছিলেন কাঞ্চননগরের একজন সুপরিচিত মানবিক ও দানশীল মানুষ। এলাকার অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে তিনি নীরবে দাঁড়াতেন। ব্যক্তিগত প্রচারবিমুখ হলেও তাঁর সহযোগিতা ও সহমর্মিতা বহু মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।
পবিত্র ওমরাহ পালন করে দেশে ফিরে অল্প সময়ের মধ্যেই তাঁর ইন্তেকাল এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এনেছে। অনেকেই এটিকে একজন সৌভাগ্যবান মুমিনের মর্যাদাপূর্ণ বিদায় হিসেবে দেখছেন।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসী এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন।

