ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভুজপুর থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ডাক্তার নুর হোসেন মানিক গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। দোয়ার আহ্বান

admin
জানুয়ারি ১৩, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দাঁতমারা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ডাক্তার নুর হোসেন মানিক গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় এই নেতার অসুস্থতার খবরে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে দাঁতমারা ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ বলেন, “প্রিয় ডাক্তার মানিক ভাই আমাদের সবার প্রিয় মানুষ। তাঁর সুস্থতার জন্য সবাই মন থেকে দোয়া করুন।”
মহান আল্লাহ যেন ডাক্তার মানিক ভাইকে দ্রুত সুস্থ করে আমাদের সবার মাঝে ফিরিয়ে আনেন—এই কামনায় এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষ দোয়া করছেন।