নুরুল আবছার নূরী
চট্টগ্রামের হাটহাজারী
ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছেন ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার বাগান বাজার ইউনিয়নের ইসলামপুর গ্রামের ফারজানা আক্তার নিপা। সম্প্রতি প্রকাশিত ফলাফল অনুযায়ী, তিনি তিনটি ইউনিটে মেধা তালিকায় স্থান অর্জন করেছেন।
ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ফারজানা আক্তার নিপা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ১৪০১তম স্থান অধিকার করেছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ৯০৬তম এবং ‘ডি’ ইউনিটে ৬৪১তম স্থান অর্জন করেছেন।
ফারজানা আক্তার নিপা বাগান বাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মরহুম আর্মি ফজলুল হক ও রোশন আরা বেগমের ছোট মেয়ে। এর আগে তিনি চিকনছড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উভয় পরীক্ষায় জিপিএ-৫ লাভ করেন।

