ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুর এলাকায় অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকায় নারী পুরুষসহ গ্রেফতার ৬

admin
জানুয়ারি ২৩, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় অনুমোদনবিহীন একটি গেস্ট হাউজে অভিযান চালিয়ে নারীসহ ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। গত বুধবার (২১ জানুয়ারি /২৬) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অসামাজিক কার্যকলাপে সঙ্গে লিপ্ত থাকার দায়ে
আটকরা হলেন গেস্ট হাউজের দুই কর্মচারী আসিব মোল্লা (২১) ও রাকিব (২০), মিম আক্তার (২৫), কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ী এলাকার রবিন শেখের ছেলে মাহমুদ রানা (৩৪), একই এলাকার মৃত নাসির উদ্দিন মিয়ার ছেলে সবুজ (৩২) এবং বটেরকান্দী এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে কাইয়ুম (২২)। জানা যায় অনৈতিক কর্মকান্ডে লিপ্ত নারী পুরুষ অবাদে মিলা মিশা করে।
অভিযান শেষে সেনাবাহিনী আটককৃতদের বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মদনপুর এলাকার ওই গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ বেড়ে গিয়েছিল। প্রতিদিন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ বহিরাগতদের আনাগোনা ছিল নিয়মিত, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করেছিল।
এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বন্দরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান চালিয়ে গেস্ট হাউজটি থেকে তাদের আটক করে।