নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে হেরোইন, ইয়াবা কারবারী ও বিভিন্ন মামলার নারী পুরুষ সহ সংঘবদ্ধ দলের দশজন আসামি গ্রেফতার। পবিত্র মাহে রমজানেও থেকে নেই অপরাধ মূলক ঘটনা। মাদকের ভয়াল থাবা গ্রাস করেছে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে তার মধ্যে সিদ্ধিরগঞ্জ একটি।
মঙ্গলবার ০৩/০৩/২০২৬ তারিখ ১৩ রমজান সিদ্ধিরগঞ্জ থানার এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া ১৩১ (একশত একত্রিশ) পুড়িয়া হেরোইন ও ২১০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন মাদক ব্যবসায়ি গ্রেফতার,। অপর দিকে চুরি, ডাকাতি, ও বিভিন্ন অপরাধ মূলক কাজের সাথে জড়িত ৬ (ছয়) জনসহ সর্ব মোট ১০ (দশ) জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। আসামিদেরকে বিভিন্ন প্রকার অপরাধ মূলক ঘটনায় ও মাদক দ্রব্য সহ আটক কৃত আসামিদেরকে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। পুলিশ জানিয়েছেন অপরাধ মূলক ও মাদকের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলমান থাকবে।

